প্রশ্ন ০২ : আল্লাহ্ পাক নারীদের প্রতি জুম‘ আর জামা’আত ও ঈদগাহে হাজির হয়ে নামায পড়া ফরয বা ওয়াজিব করেননি। কিন্তু রাসূলুল্লাহ্ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে নারীরা এতে হাজির হয়ে নামায পড়তেন। তিনি এতে নিষেধও করেননি এবং আদেশও দেননি। রাসূলুল্লাহ্ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নারীদের মাঝে বিলাসিতা ও লজ্জাহীনতা দেখা দেয়ার কারণে দ্বিতীয় খলীফা ওমর (রা.) তা নিষেধ করে দেন এবং তখন হতে যুগু যুগ ধরে তা বন্ধ। কিন্তু এখন দেখা যায় কিছু কিছু নারী জুম‘ আর জামা’আতে, তারাবী ও ঈদগাহে হাজির হয়ে নামায পড়ে। আমার প্রশ্ন এটা কি জায়েয? এসব নারীদের বা যারা এ রকম প্ররোচনা দিচ্ছে তাদের কি বা গুনাহ হবে?
উত্তর : ওমর (রা.) নারীদেরকে মসজিদে যেতে নিষেধ করেছেন কথাটি সঠিক নয়। বরং বলা যায় যে, তিনি তা আশা করেছিলেন। কিন্তু রাসূলুল্লাহ্ সাল্লাহু...